২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ব্যাংকে সুড়ঙ্গ কাটার সময় এক ব্যক্তি আটক

চট্টগ্রামের হাটহাজারী থানার কুয়াইশ এলাকায় অগ্রণী ব্যাংকের শাখায় ডাকাতির জন্য সুড়ঙ্গ কাটার চেষ্টাকালে ডাকাত সন্দেহে এক ব্যক্তি আটক হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2015, 10:56 PM

Updated : 22 Aug 2022, 12:13 PM

বৃহস্পতিবার রাত ৯টার দিকে আটক ওই ব্যক্তির নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

চট্টগ্রাম জেলা পুলিশের হাটহাজারী সার্কেলের এএসপি আ ফ ম নিজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে অগ্রণী ব্যাংকের কুয়াইশ শাখার ভবনের পাশে সুড়ঙ্গ কাটার চেষ্টা করার সময় ওই ব্যক্তিকে স্থানীয়রা আটক করে।

“স্থানীয়রা তাকে মারধর করে। খবর পেয়ে মদুনাঘাট ফাঁড়ির পুলিশ গিয়ে তাকে আটক করে। আমরা ঘটনাস্থলের দিকে যাচ্ছি। পরে বিস্তারিক জানাতে পারব।”