২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে বাসের ধাক্কায় নিহত ৩

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় বাসের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2015, 08:01 PM

Updated : 22 Aug 2022, 12:12 PM

রোববার বিকালে ঢাকা-মাওয়া মহাসড়কের সমষপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- ওমর ফারুক (২৪), সিফাত (২২) ও সায়মন (২৩)। তাদের বাড়ি শ্রীনগরের কবুতরখোলা গ্রামে।

শ্রীনগর থানার ওসি মো. মুজিবুর রহমান জানান, বিকাল সাড়ে ৫টার দিকে তিন বন্ধু মোটরসাইকেলযোগে শ্রীনগর থেকে কবুতরখোলা যাচ্ছিলেন।

সমষপুর এলাকায় ঢাকা থেকে আসা মাদারীপুরগামী একটি বাস তাদের পিছন থেকে ধাক্কা দেয়।

এতে ওমর ফারুক ঘটনাস্থলেই নিহত হন। অপর দুই আরোহীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া পথে তাদের মৃত্যু হয়।