২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে জায়গা নিয়ে সংর্ঘষ, নিহত ১

দিনাজপুরের পার্বতীপুরে মসজিদের জায়গা নিয়ে স্থানীয়দের সংর্ঘষে একজন নিহত হয়েছেন।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2015, 09:21 PM

Updated : 25 Apr 2022, 01:18 PM

শুক্রবার বিকালে সুখদেবপুর গ্রামে এ সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়েছে।

নিহত মোকাররম হোসেনের (৪০) লাশ থানায় নিয়ে গেছে পুলিশ।

পার্বতীপুর মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সুখদেবপুর গ্রামের  বাসিন্দা মোকাররমের সঙ্গে ওই গ্রামের দক্ষিণপাড়া জামে মসজিদের সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল।

এ জের ধরে আসরের নামাজ শেষে এলাকাবাসীর সঙ্গে মোকাররমের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুপক্ষের সংর্ঘষ শুরু হয়।

প্রতিপক্ষের হামলায় মোকাররম ঘটনাস্থলেই নিহত হন বলে জানান ওসি।