২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিটি নির্বাচনে ৪৪১ জন ম্যাজিস্ট্রেট

ঢাকা চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় বিচারিক ক্ষমতা নিয়ে ৪৪১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে থাকবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2015, 08:52 PM

Updated : 22 Aug 2022, 12:08 PM

এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৪৩ জন ও দক্ষিণে ১৬৪ জন এবং চট্টগ্রাম সিটিতে ১৩৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট আগামী ২৬ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

তাদের নির্বাচনী দায়িত্ব নিয়ে বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশ হয়েছে।  

আগামী ২৮ মে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন হবে। একই দিন ভোট হবে চট্টগ্রাম সিটি করপোরেশনেও।

নির্বাচনী এলাকায় অপরাধ প্রতিরোধ কার্যক্রম পরিচালনা, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন সংক্রান্ত অপরাধ প্রতিরোধ এবং আইনশঙ্খলা রক্ষায় প্রশাসন ক্যাডারের এসব কর্মকর্তাকে মোবাইল কোর্ট আইনের ৫ ধারা মোতাবেক নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে বলে মন্ত্রণালয়ের আদেশে বলা হয়।

নিয়োগপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের আগামী ২৫ এপ্রিল বিকাল ৩টায় ঢাকা ও চট্টগ্রাম জেলা ম্যাজিস্ট্রেটের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে।

জেলা ম্যাজিস্ট্রেট প্রয়োজন অনুযায়ী এসব নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব বণ্টন করে তাদের আবাসন ও যানবাহনের ব্যবস্থা করবেন।