২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের শীর্ষ ২ কলেজে পুলিশী অভিযান

সিটি নির্বাচন সামনে রেখে চট্টগ্রামের শিবির অধ্যুষিত চট্টগ্রাম কলেজ ও মহসিন কলেজে অভিযান চালিয়েছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2015, 07:21 PM

Updated : 22 Aug 2022, 12:08 PM

মঙ্গলবার বিকাল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত চট্টগ্রাম সরকারি কলেজ ও হাজী মুহাম্মদ মহসিন কলেজের চারটি ছাত্রবাসসহ বিভিন্ন স্থানে গোয়েন্দা ও চকবাজার থানা পুলিশ যৌথভাবে এই অভিযান চালায়।

তবে অভিযানে কাউকে আটক করা হয়নি।

নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালী জোন) শাহ মোহাম্মদ আব্দুর রউফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নির্বাচনকে সামনে রেখে নগরীতে যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে এই অভিযান চালানো হয়েছে।

গত ১৮ মার্চ কলেজ দুটিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি, বিস্ফোরক দব্যসহ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।

ওই দিন রাত ২টা থেকে ভোর সাড়ে ৬টা পর্যন্ত চট্টগ্রাম কলেজের শেরে বাংলা, সোহারাওয়ার্দী ও মহসিন কলেজের নতুন ছাত্রাবাস ও মুসলিম ছাত্রাবাসে অভিযান চালিয়ে ৮০ শিবিরকর্মীকে আটক করা হয়।

অভিযান চলাকালে ছাত্রাবাসের পাশে চট্টগ্রাম কলেজের স্টাফ কোয়ার্টার এলাকায় একটি গর্তে শিবিরের ব্যানারে মোড়ানো অবস্থায় একে-২২ রাইফেলসহ নয়টি আগ্নেয়াস্ত্র পাওয়া যায়।

এসব অস্ত্রের মধ্যে রয়েছে- একটি থ্রি নট থ্রি রাইফেল, তিনটি পিস্তল, তিনটি একনলা বন্দুক, একটি দোনলা বন্দুক, ১০০ রাউন্ড গুলি ও পাঁচটি রকেট ফ্লেয়ার।

এর আগেও চট্টগ্রাম কলেজে ছাত্রবাসে অভিযান চালিয়ে পুলিশ পেট্রোল ও হাতবোমা এবং বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে।

পুলিশ কর্মকর্তা রউফ বলেন, নগরীর বিভিন্ন নাশকতার মামলায় তালিকাভুক্ত সন্ত্রাসীরা লুকিয়ে থাকতে পারে এবং তাদের ধরতে এ অভিযান চালানো হয়েছে।

তবে অভিযানে কেউকে আটক করা যায়নি বলে জানান তিনি।

পুরনো খবর:

পাহাড়ের গুহায় মিলল ৮ শিবির কর্মী
চট্টগ্রামে কলেজ থেকে অস্ত্র-বিস্ফোরক উদ্ধারে ৩ মামলা