২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোয়ালন্দে যুবকের বস্তাবন্দি লাশ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নে অজ্ঞাতপরিচয় এক যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।  

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2015, 10:45 AM

Updated : 22 Aug 2022, 12:07 PM

গোয়ালন্দ থানার ওসি একেএম নাসিরুল্লাহ জানান, সোমবার সকালে ত্যানাপচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে বেড়িবাঁধের পাশে লাশটি পাওয়া যায়।

দুর্বৃত্তরা তাকে অন্য কোথাও হত্যা করে লাশ বস্তায় ভরে ওই বাঁধে ফেলে গেছে বলে ধারণা করছে পুলিশ।

দেবগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আতর আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এলাকাবাসী ওই যুবককে সনাক্ত করতে পারেনি।