২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরের দুর্ঘটনা: বাস চালকের জামিন

ফরিদপুরের ভাঙ্গায় গাছে বাসের ধাক্কায় ২৫ জন নিহত হওয়ার মামলায় গ্রেপ্তার ওই বাস চালককে জামিন দিয়েছে আদালত।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2015, 04:29 PM

Updated : 22 Aug 2022, 12:05 PM

রোববার দুপুরে ফরিদপুরের মুখ্য বিচারিক হাকিম আদালতের ২ নম্বর আমলী আদালতের বিচারক ফয়সাল আল মামুন বাস চালক জাকির হোসেনকে জামিন দেন।

বুধবার গভীর রাতে ভাঙ্গা উপজেলার কৈডুবি এলাকায় সোনারতরী পরিবহনের বাসটি গাছে ধাক্কা দিলে ২৫ যাত্রী নিহত হয়।

ওই ঘটনায় ভাঙ্গা হাইওয়ে থানার এএসআই মুমিনুল বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন। চালক জাকির ওই মামলার একমাত্র আসামি।

জাকিরকে শনিবার দুপুরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গ্রেপ্তার করে ফরিদপুর নিয়ে যায় পুলিশ।

ফরিদপুর আদলত পুলিশের পরিদর্শক এনায়েত হোসেন বলেন, “আদালতে আসামি পক্ষের আইজীবী আসামির শারীরিক অসুস্থতা বিবেচনায় জামিনের আবেদন করেন। এ সময় রাষ্ট্রপক্ষে আমরা জামিনের বিরোধিতা করি।”

মামলার তদন্ত কর্মকর্তা ও ভাঙ্গা হাইওয়ে থানার ওসি হোসেন সরকার জানান, চালকের শারীরিক অবস্থা বিবেচনা করে তাকে জামিন দিয়েছেন বিচারক। সুস্থ হলে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

পুরনো খবর:

ফরিদপুরে গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ২৫
ফরিদপুরে গাছে বাসের ধাক্কার ঘটনায় চালক গ্রেপ্তার
ফরিদপুরে দুর্ঘটনার কারণ খুঁজতে দুটি তদন্ত কমিটি
চালক বলছে ‘ডাকাতি’, যাত্রীরা দুষছেন চালককে
ফরিদপুরে দুর্ঘটনা: বাস চালকের বিরুদ্ধে মামলা