২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে দুর্ঘটনা: বাস চালকের বিরুদ্ধে মামলা

ফরিদপুরের ভাঙ্গায় দুর্ঘটনায় ২৫ বাসযাত্রী নিহতের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বরিশাল প্রতিনিধি

ফরিদপুর ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2015, 07:35 PM

Updated : 12 Oct 2022, 03:32 PM

পুরনো খবর:

চালক বলছে ‘ডাকাতি’, যাত্রীরা দুষছেন চালককে
ফরিদপুরে গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ২৫

সোনারতরী পরিবহনের চালক জাকির হোসেনকে (৪০) আসামি করে বৃহস্পতিবার রাতে ভাঙ্গা হাইওয়ে থানার এএসআই মুমিনুর রহমান মামলাটি দায়ের করেন।

চালক জাকির হোসেন বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিসাধীন আছেন।

বুধবার রাতে ভাঙ্গা উপজেলার কৈডুবীর পূর্বসদরর্দী এলাকায় সোনরতরী পরিবহনের বাসটি গাছে ধাক্কা দিলে ২৫ জন নিহত হন।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. হোসাইন সরদার জানান, মামলার আসামি বাস চালকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

তাকে গ্রেপ্তারের আদেশের জন্য ফরিদপুরের একটি আদালতে আবেদন করেছেন তারা। ওই আবেদনের শুনানি হবে রোববার।

ওসি আরও বলেন, চালককে গ্রেপ্তারের কোনো নির্দেশনা না পেয়ে তাকে নজরদারিতে রাখতে মৌখিকভাবে অনুরোধ করেছেন বরিশাল কোতোয়ালি পুলিশক।

এ ব্যাপারে বরিশাল কোতোয়ালি থানার ওসি সাখাওয়াতম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিসাধীন বাস চালক জাকির হোসেনকে নজরদারিতে রাখার জন্য একজন কনস্টেবল রাখা হয়েছে। তাবে, তাকে আটক করা হয়নি।     

এদিকে, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. গণপ্রতি বিশ্বাস শুভ জানান, মর্মান্তিক এ দুর্ঘটনায় আহত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রোগীদের বেশিরভাগ চিকিৎসা নিয়ে চলে গেলেও এখনও ৫ জন চিকিৎধীন রয়েছেন।

তবে, তাদের অবস্থা আশংকামুক্ত বলে জানান তিনি।

বুধবার রাতে সোনারতরী পরিবহনের বাসটি অর্ধশতাধিক যাত্রী নিয়ে ঢাকার গাবতলী থেকে পটুয়াখালী যাচ্ছিল। রাত সোয়া ১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের কৈডুবীর পূর্বসদরর্দী এলাকায় দুর্ঘটনা পড়ে।