২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে গাছে বাসের ধাক্কার ঘটনায় চালক গ্রেপ্তার

ফরিদপুরের ভাঙ্গায় গাছে বাসের ধাক্কায় ২৫ জন নিহতের ঘটনায় ওই বাসের চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2015, 04:35 PM

Updated : 22 Aug 2022, 12:04 PM

শনিবার দুপুরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল থেকে সোনারতরী পরিবহনের ওই বাসটির চালক জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়।

দুর্ঘটনার পর থেকেই জাকির ও তার সহকারী মন্টু মিয়া ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ হোসেন সরকার জানান, হতাহতের ঘটনায় ভাঙ্গা হাইওয়ে থানায় পুলিশের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ওই মামলার একমাত্র আসামি জাকির। তাকে অ্যাম্বুলেন্সে করে ফরিদপুর নিয়ে আসা হয়েছে।

গত ৯ এপ্রিল রাতে ঢাকা থেকে খেপুপাড়াগামী সোনারতরী পরিবহনের বাসটি ভাঙ্গা উপজেলার কৈডুবি এলাকায় গাছের সঙ্গে ধাক্কা লেগে ২৫ জন নিহত হয়।

পুরনো খবর:

ফরিদপুরে দুর্ঘটনা: বাস চালকের বিরুদ্ধে মামলা
চালক বলছে ‘ডাকাতি’, যাত্রীরা দুষছেন চালককে
ফরিদপুরে দুর্ঘটনার কারণ খুঁজতে দুটি তদন্ত কমিটি
ফরিদপুরে গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ২৫