২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

পাবনার ঈশ্বরদীতে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2015, 05:48 PM

Updated : 22 Aug 2022, 12:03 PM

ঈশ্বরদী জিআরপি থানার ওসি হুমায়ুন কবির জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ঈশ্বরদী রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সফুরা বেগম (৫৫) উপজেলার পিয়ারাখালি এলাকার মৃত আবুল হাশেম আলীর স্ত্রী।

ওসি হুমায়ুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একই উপজেলার রুপপুর গ্রামে মেয়ের বাড়ি বেড়াতে যাওয়ার পথে বেলা সাড়ে ১১টার দিকে ঈশ্বরদী রেলগেট এলাকায় লাইন পার হচ্ছিলেন ওই নারী।

এ সময় খুলনা থেকে রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেসে কাটা পড়েন তিনি। এতে তার হাত-পাসহ শরীরের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন হয়ে যায়।

প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে তাৎক্ষণিকভাবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৪টার দিকে সফুরার মৃত্যু হয় বলে জানান তিনি।।