২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে ট্রাকচাপায় নিহত ৬

ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাকচাপায় নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2015, 01:53 PM

Updated : 22 Aug 2022, 11:57 AM

শনিবার সকালে উপজেলার ভাপকী মোড়ে এ দুর্ঘটনায় নিহতরা সবাই একটি অটোরিকশার আরোহী ছিলেন।

তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানাতে পারেননি মুক্তাগাছা থানার ওসি কামাল হোসেন।

দুর্ঘটনায় আহত দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন, মুক্তাগাছা উপজেলার মন্ডলসেনের নিজাম (৩৩) ও দোগাআশ্রমের শফিকুল (৩৫)।

ওসি কামাল বলেন, সকাল ৬টার দিকে টাঙ্গাইলগামী মালবোঝাই ট্রাকটি ভাপকী মোড়ে যাত্রীবাহী অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে একজন নিহত হয়।

গুরুতর আহত সাতজনের মধ্যে দুই জন মুক্তাগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং তিনজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।