নীলফামারীতে শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা
নীলফামারীতে হয়ে গেল শিশু-কিশোরদের দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ‘বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা নীলফামারী’ এ প্রতিযোগিতার আয়োজন করে।
জেলা পর্যায়ের এ প্রতিযোগিতায় সংগীত, নৃত্য, কবিতা আবৃত্তি, অভিনয়, চিত্রাঙ্কনসহ বিভিন্ন পর্বে জেলার ছয়টি উপজেলার পাঁচশত প্রতিযোগী অংশ নেন।
সংগঠনের জেলা সভাপতি আবু হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাসেল আমীন স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, উদয়ন শিশু বিদ্যাপীঠের অধ্যক্ষ আব্দুল হক প্রধান ও নীলফামারী সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ এটিএম মোস্তাফা চৌধুরীসহ অন্যরা উপস্থিত ছিলেন।
