২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাসে ব্যাগের ভেতর শিশুর লাশ: গাজীপুরে আটক ১

ঢাকার বনানীতে বাসে ট্রাভেল ব্যাগের ভেতর থেকে এক শিশুর লাশ উদ্ধারের ঘটনায় গাজীপুরে যুবককে আটক করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2015, 12:21 AM

Updated : 22 Aug 2022, 11:56 AM

মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে জয়দেবপুরের মোঘরখাল এলাকা থেকে শাকিল মোল্লাকে (১৯) আটক করা হয়।

সোমবার কাকলীতে একটি বাসের মধ্যে ব্যাগের ভেতর থেকে গাজীপুরের মোগরখাল এলাকার কাঁচামালের ব্যবসায়ী আফতাব উদ্দিনের ছেলে শহীদুল ইসলাম ইমনের (৬) লাশ উদ্ধার করা হয়।

এর মধ্যেই শাকিলের  বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ করেছে ইমনের বাবা।

জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিশু হত্যার ঘটনায় শকিল মোল্লাকে জিজ্ঞাসাবাদ শেষে বনানী থানার কাছে হস্তান্তর করা হয়েছে।

ইমনদের পরিবার গাজীপুরের মোগরখাল এলাকায় ভাড়া থাকেন। ওই বাড়ির মালিকের ছেলে শাকিল ওই বাড়ির মালিকের ছেলে।

তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও থানার নিউ গোগাড়ি এলাকায়।

রোববার বিকেলে গাজীপুরের ভাড়াবাড়ি থেকে ইমন নিখোঁজ হয়। পরে সোমবার সন্ধ্যায় বাসে তার পাওয়ার পর মঙ্গলবার তার বাবা ঢাকা মেডিকেল কলেজের মর্গে গিয়ে লাশ শনাক্ত করেন।

পুরনো খবর:

বাসে ব্যাগের ভেতর মৃত শিশুটির পরিচয় মিলল