খুলনায় পেট্রোল বোমা উদ্ধার
খুলনা নগরী থেকে সাতটি পেট্রোল বোমা উদ্ধার করেছে বিজিবি।
সোমবার গভীর রাতে নগরীর বাস্তুহারা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এগুলো উদ্ধার করা হয়।
বিজিবি খুলনা সদর দপ্তরের কর্নেল আব্দুর রহিম জানান, গোপন সংবাদ পেয়ে সোমবার রাত ২টার দিকে বাস্তুহারা দীঘির কাছে একটি বাড়ির দেওয়ালের পাশে পরিত্যক্ত একটি ব্যাগ পাওয়া যায়। পরে ব্যাগ থেকে পেট্রোল বোমাগুলো উদ্ধার করা হয়।
এ ব্যাপারে খালিশপুর থানার ওসি এস এম কামরুজ্জামান জানান, “বিজিবি সাতটি পেট্রোল বোমা উদ্ধার করেছে বলে জানতে পেরেছি।তবে তা এখনও থানায় পৌঁছায়নি।”
