সাভারে যুবক গ্রেপ্তার, পিস্তল ও ফেনসিডিল উদ্ধার
ঢাকার সাভার থেকে শনিবার রাতে বিদেশি পিস্তল ও ফেনসিডিলসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তার সাইফুল ইসলাম ওরফে পিন্টু (৩৭) আমিনবাজার ইউনিয়নের বড়দেশি পশ্চিমপাড়া মহল্লার প্রয়াত হোসেন আলীর ছেলে।
র্যাব-৪ এর গণমাধ্যম সমন্বয়ক এএসপি মাহফুজা খাতুন জানান, মধ্যরাতে বড়দেশি পশ্চিমপাড়া মহল্লার জনৈক পারভেজ আহম্মেদের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব। তবে পারভেজ পালিয়ে থাকায় তাকে গ্রেপ্তার করা যায়নি।
এ সময় ওই বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, ছয় রাউন্ড গুলি এবং ৭৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় বলে জানান তিনি।
