২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর রেলক্রসিংয়ে হাত-পা বাঁধা লাশ

রাজধানীর বনানী রেলক্রসিং এলাকা থেকে হাত-পা বাঁধা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2015, 06:45 PM

Updated : 22 Aug 2022, 11:54 AM

নিহত মো. শামিম আহমেদ ভূঁইয়া’র (৪৮) বাড়ি গোপালগঞ্জ শহরের উদয়পাড়া রোডে। পরিবারসহ রাজধানীর তেজকুনিপাড়ার একটি বাসায় থাকতেন তিনি।

বনানী থানার এসআই মোস্তফা কামাল বলেন, শনিবার সকাল ৭টার দিকে বনানী রেলক্রসিং এলাকা থেকে তার লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

“দুপুরের দিকে নিহতের স্ত্রী বেবী আক্তার হাসপাতালে গিয়ে শামীমের মৃতদেহ শনাক্ত করেন।”

বেবী আক্তার সাংবাদিকদের বলেন, “গতকাল (শুক্রবার) বিকালে তেজকুনিপাড়ার বাসা থেকে রাজিব, দুলাল ও রবি নামের তিন যুবক শামীমকে বাসা থেকে বের করে নিয়ে যায়। এরপর থেকেই তাকে পাওয়া যাচ্ছিল না।”

এ ঘটনায় সন্দেহভাজন হত্যাকারীদের ধরতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান পুলিশের এসআই মোস্তফা।