২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে বাসে আগুন

রাজধানীর মুগদায় রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা একটি বাসে আগুন দিয়েছে অবরোধ সমর্থকরা। এতে কেউ দগ্ধ হননি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2015, 10:22 AM

Updated : 25 Apr 2022, 01:07 PM

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে মুগদা পেট্রোল পাম্পের কিছুটা দূরে বাসটিতে আগুন দেওয়া হয়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ওসি এনায়েত হোসেন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে বাসের আগুন নেভায়।

পোশাক শ্রমিকদের বহনকারী ভাড়ায় চালিত বাসটিতে ওই সময় কেউ ছিল না।

আগুনে বাসটির বেশ কিছু অংশ পুড়ে গেছে।

গত ৫ জানুয়ারি থেকে বিএনপি-জামায়াত জোটের অবরোধ-হরতালে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ, পেট্রোল বোমা নিক্ষেপ ও হাতবোমা বিস্ফোরণে অর্ধ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে।