ভিডিও গেইমের পার্সেলে সোনা
ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা ভিডিও গেইমের কনসোলের একটি পার্সেলে প্রায় এক কেজি সোনা পাওয়া গেছে।
ফাইল ছবি
মঙ্গলবার রাতে সিঙ্গাপুর থেকে আসা সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে বায়তুল মোকাররম মার্কেটের ‘হৃদয় ইলেকট্রনিক্সের’ নামে পার্সেলটি এসেছিল বলে জানান তিনি।
শরীফ জানান, পার্সেলে সনির গেইম কনসোল ছিল। স্ক্যানের পর পার্সেল খুলে ভেতরে সোনার বারগুলো লুকানো অবস্থায় পাওয়া যায়।
আটক সোনার বাজারমূল্য আনুমানিক ৪৫ লাখ টাকা বলে জানান তিনি।
