ভিডিও গেইমের পার্সেলে এক কেজি সোনা
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা ভিডিও গেইম কনসোলের একটি পার্সেলে প্রায় এক কেজি সোনা পেয়েছেন মেইল অ্যান্ড শর্টিং বিভাগ ও শুল্ক কর্মকর্তারা।
ফাইল ছবি
“সোমবার রাতে দুবাই থেকে আসা এমিরেটসের একটি ফ্লাইটে বায়তুল মোকাররম মার্কেটের ‘হৃদয় ইলেকট্রনিক্সের’ নামে পার্সেলটি এসেছিল।”
শরীফ জানান, পার্সেলে সনির গেইম কনসোল ছিল। স্ক্যানের পর পার্সেল খুলে ভেতরে সোনার বারগুলো লুকানো অবস্থায় পাওয়া যায়।
জব্দ সোনার বাজারমূল্য আনুমানিক ৫০ লাখ টাকা বলে জানান তিনি।
বিমানবন্দর শুল্ক বিভাগের যুগ্ম কমিশনার কাজী মোহাম্মদ জিয়াউদ্দীন বলেন, কারা এসব সোনা এনেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
