নওগাঁয় আগুনে পুড়ল ৩ গরু
নওগাঁর মান্দা উপজেলায় আগুনে একটি বাড়িতে বসতঘর ও তিন গরুসহ গোয়ালঘর পুড়ে গেছে।
মান্দা থানার ওসি মোজাফফর হোসেন জানান, রোববার ভোররাতে গণেশপুর ইউনিয়নের গণেশপুর গ্রামের সরদারপাড়ায় এ অগ্নিকাণ্ড হয়।
গণেশপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম চৌধুরী (বাবুল) বলেন, সরদারপাড়ার মকলেছুর রহমানে বাড়ির গোয়ালঘরে এ আগুন লাগে। এরপর তা পাশের বসতঘরে ছড়িয়ে পড়ে।
পরে এলাকাবাসী এসে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নেভায়।
অগ্নিকাণ্ডে মকলেছুরের তিনটি গরু পুড়ে মারা যায়। এছাড়া ধান, চাল, আসবাবপত্র ও বেশকিছু হাঁস-মুরগি পুড়ে যায়।
তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণও নিরুপণ করা যায়নি বলে চেয়ারম্যান শফিকুল জানান।
