২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সহিংসতা মোকাবেলা একা সম্ভব নয়: সংস্কৃতিমন্ত্রী

চলমান নাশকতা-সহিংসতা নির্মূলে জনগণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2015, 12:05 AM

Updated : 22 Aug 2022, 11:52 AM

শনিবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ মিলনায়তনে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা চট্টগ্রাম মহানগরী আয়োজিত মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, যে সহিংসতার বলি হচ্ছে নিরীহ সাধারণ মানুষ, সে সহিংসতা মোকাবেলা করা কোন একক রাজনৈতিক দলের কাজ নয়, সর্বস্তরের মানুষকে এ সহিংসতা মোকাবেলায় এগিয়ে আসতে হবে।

বিএনপি অপরাজনীতিতে নেমেছে অভিযোগ করে তিনি বলেন, বিএনপি মুখে বলে সাধারণ মানুষের জন্য তারা রাজনীতি করছে অথচ পুড়িয়ে মারছে খেটে খাওয়া সাধারণ মানুষকেই।

শিশু মনে এই সহিংসতা বিরুপ প্রভাব ফেলছে জানিয়ে সংস্কৃতিমন্ত্রী বলেন, প্রতিদিন টিভিতে, পত্র-পত্রিকায় শিশুরা এ বিভ‍ৎসতার ছবি দেখছে। তাদের শিশু মনে এ সহিংসতার বীজ সংক্রমিত হলে সেটার প্রভাব খুব সুখকর হবে না।

এর আগে অনুষ্ঠান উদ্বোধন করেন চট্টগ্রাম উন্নয়ন কর্তপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম আমিন, আওয়ামী লীগ নেতা সুভাষ সিংহ রায় ও সাবেক ছাত্রনেতা মো. শাহজাহান।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণির ছয়শ জন শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।