২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা

পটুয়াখালীতে বাউফলে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2015, 05:14 PM

Updated : 25 Apr 2022, 01:06 PM

নিহত ফিরোজ হাওলাদার (২৫) দক্ষিণ লক্ষ্মীপাশা গ্রামের হাসান আলী হাওলাদারের ছেলে।

বাউফল থানার ওসি নরেশ চন্দ্র কর্মকার জানান, শনিবার সকাল ৯টার দিকে আদাবাড়ীয়া ইউনিয়নের দক্ষিণ লক্ষ্মীপাশা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন- দক্ষিণ লক্ষ্মীপাশা গ্রামের রিপন মুন্সি ও খলিল।

স্থানীয়দের উদ্ধৃত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, “একই এলাকার কাসেম মুন্সি পক্ষের সঙ্গে হাসান আলী হাওলাদারের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সকালে ১০/১২ জন ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে কাসেম পক্ষের ফিরোজ মুন্সি ও রিপন বাড়ি থেকে ডেকে ফিরোজকে রাস্তায় নিয়ে যায়। এ সময় তারা ফিরোজকে উপর্যুপরি কুপিয়ে গুরুতর আহত করে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান।”

বাউফল থানার এসআই হুমায়ূন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে রিপন ও ভাড়াটিয়া সন্ত্রাসী খলিলকে আটক করেছে। অন্যদেরও আটকের চেষ্টা চলছে।