২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিশ স্বর্ণবারসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রামের পুরাতন রেল স্টেশন এলাকায় ২০টি স্বর্ণবারসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2015, 10:59 PM

Updated : 22 Aug 2022, 11:46 AM

সোমবার রাত ৯টার দিকে মো. মান্নান (২৭) নামে ওই ব্যক্তিতে গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রাম মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সহকারী কমিশনার মো. মাঈনুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রিয়াজ উদ্দিন বাজার এলাকা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ে অলঙ্কার মোড়ের দিকে যাচ্ছিলেন মান্নান।

“পুরাতন রেল স্টেশন এলাকায় অটোরিকশাটি থামিয়ে তল্লাশি করে পুলিশ। এসময় তার কাছ থেকে ২০টি স্বর্ণের বার পাওয়া যায়। মান্নান রিয়াজ উদ্দিন বাজার থেকে এসব স্বর্ণবার নিয়ে কুমিল্লায় যাচ্ছিল বলে জানিয়েছে।”

স্বর্ণবার গুলোর মালিক কে এবং কার কাছে এগুলো নেওয়া হচ্ছিল সে বিষয়ে মান্নানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি।