২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিদ্ধিরগঞ্জে যাত্রীবাহী বাসে আগুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2015, 06:26 PM

Updated : 22 Aug 2022, 11:46 AM

রোববার বেলা ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় এলাকায় যান্ত্রিক ত্রুটির কারণে হিমালয় পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে যাত্রীবাহী বাসটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে আগুনে হতাহতের কোন ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি আরও জানান, বেলা ২টার দিকে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় হিমালয় পরিবহনের একটি বাসে আকস্মিকভাবে আগুন ধরে যায়। এ সময় বাসের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

বাসে আগুন ধরার খবর পেয়ে পুলিশ ও ডেমরা ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুণ নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।