২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজের রাইফেলের গুলিতে আহত পুলিশ কনস্টেবল

কক্সবাজারের টেকনাফে নিজের রাইফেলের গুলিতে পুলিশের এক কনস্টেবল গুরুতর আহত হয়েছেন।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2015, 04:42 PM

Updated : 22 Aug 2022, 11:46 AM

আহত মিথুন দাশ (২৪) টেকনাফ থানায় কর্মরত ছিলেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

টেকনাফ থানার ওসি আতাউর রহমান খন্দকার জানান, রোববার বেলা ১১টার দিকে হোয়াইক্যং ইউনিয়নের আমতলি এলাকায় কক্সবাজার-টেকনাফ সড়কে এ ঘটনা ঘটে।

ওই সড়কে গাড়িতে করে টহল দিচ্ছিল পুলিশের একটি দল। এ সময় সড়কের বেহাল অবস্থার কারণে গাড়ির ঝাঁকুনিতে অসাবধানতাবশত মিথুনের রাইফেল থেকে গুলি বেরিয়ে গেলে তিনি আহত হন।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফায়েল আহাম্মদ জানান, তাকে উদ্ধার করে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা মিথুনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কক্সবাজার সদর হাসপাতালের চিকিৎসক এসবি শর্মা বলেন, "গুলিটি পুলিশ সদস্যের শরীরের ভেতর রয়েছে এবং তার অবস্থা আশংকাজনক।

“গুলিটিকে আইসিইউ সাপোর্টের মাধ্যমে বের করতে হবে। তাই দ্রুত তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।"