ফরিদপুরে পিস্তলসহ ‘ভাড়াটে খুনি’ গ্রেপ্তার
ফরিদপুর শহরে অভিযান চালিয়ে পিস্তলসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব, যিনি ‘ভাড়াটে খুনি’ হিসেবে কাজ করেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।
র্যাবের এএসপি মো. আমিনুর রহমান জানান, রোববার সকাল ১০টার দিকে ঝিলটুলী এলাকায় ভূমি অফিসের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নিয়াজ মাহমুদের বাড়ি শহরের পূর্ব খাবাসপুর এলাকায়। তার কাছ থেকে একটি পিস্তল ও তিনটি গুলি উদ্ধার করা হয়েছে বলে র্যাব কর্মকর্তা আমিনুর জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিয়াজ মাহমুদ একজন পেশাদার অস্ত্রধারী সন্ত্রাসী ও ভাড়াটে কিলার। তিনি এলাকায় বিভিন্ন স্থানে অস্ত্রের মুখে চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ করে থাকে।”
চার বছর আগে এক জনকে হত্যার পর মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় কোতোয়ালী থানায় দায়ের করা হত্যা মামলায় নিয়াজ আসামি ছিলেন বলে জানিয়েছেন তিনি।
