২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহ প্রেসক্লাবে জুতার বাক্সে বোমা

বিএনপি জোটের অবরোধ-হরতালে ময়মনসিংহ প্রেসক্লাবের ক্যান্টিন থেকে পাঁচটি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।   

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2015, 11:44 AM

Updated : 22 Aug 2022, 11:43 AM

কোতোয়ালি মডেল থানার ওসি ফজলুল করিম জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে ক্যান্টিনের মধ্যে একটি জুতার বাক্সের ভেতর হাতবোমাগুলো পাওয়া যায়।  

“রাতে একটি টেবিলের নিচে জুতোর বাক্স পড়ে থাকতে দেখে কর্মচারীরা তা মালিকের কাছে নিয়ে যায়। পরে ক্যান্টিন মালিক বাক্স খুলে এর ভেতরে পাঁচটি হাতবোমা দেখে প্রেসক্লাব কর্তৃপক্ষকে জানায় এবং পুলিশে খবর দেয়,” বলেন তিনি।

অবরোধ সমর্থকরা নাশকতার জন্য হাতবোমাগুলো এনেছিল বলে পুলিশের ধারণা।

“সুযোগ করতে না পেরে সেগুলো রেখেই তারা সটকে পড়েছে বলে মনে হচ্ছে,” বলেন ওসি।