খালেদার সঙ্গে দেখা করবেন ব্রিটিশ হাইকমিশনার
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে বুধবার তার কার্যালয়ে যাবেন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন।
বিকাল ৫টায় এই সাক্ষাতের সময়সূচি নির্ধারতি হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান।
তিনি বলেন, “বৃটিশ হাইকমিশনার রবার্ট গিবসন বিকাল ৫টায় ম্যাডামের সঙ্গে দেখা করতে আসবেন। আমাদের এটি জানানো হয়েছে।”
গত ৩ জানুয়ারির পর গুলশানের কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে এটিই কোনো বিদেশি কূটনীতিকের প্রথম সাক্ষাৎ।
ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুর পর রবার্ট গিবসন শোক বইতে স্বাক্ষর করতে গুলশান কার্যালয়ে এলেও ওই সময় খালেদা জিয়ার সঙ্গে হাইকমিশনারের দেখা হয়নি।
