বরিশালে বিজিবি মোতায়েন
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধ ও হরতালে নাশকতা ঠেকাতে বরিশালে তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার বিকাল থেকে বিজিবি গৌরনদী উপজেলায় কাজ শুরু করেছে বলে নিশ্চিত করেছেন বরিশালের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী হোসনেয়ারা বেগম।
তিনি বলেন, বিজিবির দলটি ঢাকা-বরিশাল মহাসড়ক সংলগ্ন সরকারি গৌরনদী কলেজে অবস্থান নিয়েছে। সেখান থেকেই তারা পুরো জেলায় কার্যক্রম পরিচালনা করবে।
“তবে অধিক ঝুঁকিপূর্ণ মহাসড়ক এবং গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলায় তারা ইতোমধ্যে টহল শুরু করেছে,” বলেন তিনি।
