শৈলকুপায় দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় দুদল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
সোমবার দুপুরে বড়দা গ্রামে এ সংঘর্ষের পর এক ইউপি সদস্যস ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সংঘর্ষ থামাতে পুলিশ অন্তত অর্ধশত রাউন্ড শটগানের গুলি চালিয়েছে। গ্রেপ্তার এড়াতে আহতরা কোনো হাসপাতালে না গিয়ে গোপনে চিকিৎসা নিচ্ছে বলে জানায় পুলিশ।
শৈলকুপা থানার ওসি হাশেম খান জানান, এলাকায় আধিপত্য নিয়ে মির্জাপুর ইউনিয়নের বড়দা গ্রামের সাবেক সদস্য নজরুল ইসলামের সঙ্গে বর্তমান ইউপি সদস্য আনোয়ার হোসেনের বিরোধ চলছিল।
এর জেরে দুপুর ১২টার দিকে দুপক্ষ ঢাল, শরকি রামদা, লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শটগানের গুলিবর্ষণ ও কাঁদানে গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে র্যাবও ঘটনাস্থলে যায় বলে জানান তিনি।
