২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রলারসহ ২৭ ভারতীয় জেলে আটক

বাংলাদেশ জলসীমায় অবৈধভাবে অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে বঙ্গোপসাগর থেকে দুটি ট্রলারসহ ২৭ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2015, 04:37 PM

Updated : 25 Apr 2022, 12:59 PM

শনিবার সন্ধ্যায় মংলা বন্দর থেকে প্রায় ৮০ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকায় এ অভিযান চালানো হয়।

এর আগে গত বৃহস্পতিবার একই এলাকা থেকে নৌবাহিনী তিনটি ট্রলারসহ ৩৪ ভারতীয় জেলেকে আটক করে।

নৌবাহিনীর বিএনএস তিতুমীরের কমান্ডার (মিডিয়া উইং) মোস্তফা কামাল জানান, বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকায় নৌবাহিনীর নিয়মিত টহলরত জাহাজ বিএনএস তিস্তা বাংলাদেশ জলসীমায় অবৈধভাবে অনুপ্রবেশ করে মাছ শিকারের সময় ‘এফবি মলেশ্বর’ ও ‘মাতাময়ী’ নামে দুটি  ট্রলারসহ ২৭ ভারতীয় জেলেকে আটক করেছে।

নৌবাহিনীর সদস্যরা বঙ্গোপসাগর থেকে ফিরে না আসা পর্যন্ত আটককৃত জেলেদের পরিচয় বলা সম্ভব হচ্ছে না।

রোববার সন্ধ্যায় আটককৃত জেলেদের মংলা থানায় হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে আট দফায় ১৮৯ জনকে আটক করা হয়। পরে বেশিরভাগ জেলে কারাগার থেকে ছাড়া পেয়ে দেশে ফিরে গেছে।