২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈশ্বরদীতে মৈত্রী এক্সপ্রেসে বোমা হামলা

পাবনার ঈশ্বরদীতে কলকাতা থেকে ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেসে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2015, 04:24 PM

Updated : 12 Oct 2022, 03:16 PM

পুলিশ জানায়, বোমাগুলো ইঞ্জিনের চাকায় পড়ে বিস্ফোরণে আগুন ধরলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে, এ ঘটনায় ট্রেনটি ঈশ্বরদী স্টেশনে একঘন্টা যাত্র্রাবিরতি করেছে।

রোববার দুপুরে এ ঘটনা ঘটে বলে জানান ঈশ্বরদী রেলওয়ে পুলিশের ওসি হুমায়ুন কবির।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস ঈশ্বরদী স্টেশন এলাকা ছেড়ে লোকোশেডে পৌঁছলে হরতাল সমর্থকরা পরপর তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করে।

তিনি বলেন, বোমাগুলো ইঞ্জিনের চাকায় পড়ে বিস্ফোরণের পর আগুন ধরলেও তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এ ঘটনার পরে মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে ফিরিয়ে এনে পরীক্ষা-নীরিক্ষার পর ইঞ্জিন পরিবর্তন করা হয়। এক ঘণ্টা পর পুনরায় ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।