সিরাজগঞ্জে নাশকতার অভিযোগে সাবেক পৌর মেয়র আটক
বিরোধী জোটের চলমান অবরোধের মধ্যে নাশকতার অভিযোগে সিরাজগঞ্জ পৌরসভার সাবেক মেয়রসহ বিএনপির চার কর্মীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
এদের মধ্যে রয়েছেন- সাবেক পৌর মেয়র ও বিএনপি নেতা টি আর এম নুর-ই-আলম হেলাল ও জেলা বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম।
বাকিদের পরিচয় জানায়নি পুলিশ।
সদর থানার ওসি হাবিবুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিএনপি নেতা হেলালসহ সবার বিরুদ্ধে নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে।
