ঢাকায় হাতবোমাসহ জামায়াত নেতা গ্রেপ্তার
অবরোধের মধ্যে রাজধানীর হাজারীবাগ থেকে হাতবোমাসহ জামায়াতে ইসলামীর এক কেন্দ্রীয় নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার দুপুরে বেড়িবাঁধ এলাকা থেকে জামায়াত নেতা কেএম মজিবুর রহমান ও যুবদল নেতা মো. উজ্জ্বলকে ধরা হয় বলে হাজারীবাগ থানার ওসি মইনুল হোসেন জানিয়েছেন।
ফাইল ছবি
তাদের কাছে তিনটি হাতবোমা পাওয়া যায় বলে ওসি জানান।
উজ্জ্বল যুবদলের হাজারীবাগের টালি অফিস ইউনিটের সাধারণ সম্পাদক বলে জানান তিনি।
বিএনপি-জামায়াত জোটের চলমান অবরোধ-হরতালে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গাড়িতে অগ্নিসংযোগ, পেট্রোল বোমা নিক্ষেপ ও হাতবোমার বিস্ফোরণ ঘটানো হচ্ছে।
প্রায় এক মাসের অবরোধে এসব ঘটনায় এ পর্যন্ত অর্ধ শতাধিক মানুষ নিহত হয়েছেন।
