২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাতকে বিএনপি-ছাত্রলীগ সংঘর্ষ, আহত ২৫

সুনামগঞ্জের ছাতকে বিএনপি ও ছাত্রলীগের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2015, 05:43 PM

Updated : 22 Aug 2022, 11:38 AM

পুলিশ জানায়, উপজেলর গোবিন্দগঞ্জ পয়েন্টে মঙ্গলবার দুপুর ১টা থেকে বিকার ৩টা পর্যন্ত এ সংঘর্ষ চলে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ২০ রাউন্ড টিয়ার গ্যাস শেল ও রাবার বুলেট ছুড়েছে।

আহতদের ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয়দের বরাত দিয়ে সুনামগঞ্জের পুলিশ সুপার (এসপি) হারুন-অর রশিদ জানান, বেলা ১টার দিকে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে হরতালের সমর্থনে একটি মিছিল সিলেট-সুনামগঞ্জ সড়ক প্রদক্ষিণ করছিল।

মিছিলটি গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজ অতিক্রম করার সময় ছাত্রলীগের একটি হরতাল বিরোধী মিছিলের মুখামুখি হয়।

এক পর্যায়ে বিএনপি ও ছাত্রলীগকর্মীরা দেশি অস্ত্র নিয়ে সংঘের্ষ জড়িয়ে পড়ে। এতে অন্তত ২৫ জন আহত হন।

সংঘর্ষ চলাকালে সিলেট সুনামগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পরে ছাতক থানা পুলিশ ২০ রাউন্ড টিয়ার শেল ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান এসপি হারুন।