২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের চকবাজার থানার সামনে হাতবোমার বিস্ফোরণ

চট্টগ্রাম নগরীর চকবাজার থানার মূল ফটকের সামনের সড়কে দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2015, 11:30 PM

Updated : 22 Aug 2022, 11:32 AM

শুক্রবার রাত সোয়া ৮টার দিকে বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হয়নি। কাউকে আটকও করতে পারেনি পুলিশ।

চট্টগ্রাম মহানগর পুলিশের কোতোয়ালী অঞ্চলের সহকারী কমিশনার (এসি) আব্দুর রউফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, থানা প্রাঙ্গণের বাইরে সড়কসংলগ্ন মূল ফটকের কাছে দুটি ককটেলের বিস্ফোরণ হয়েছে।

“এতে কেউ আহত হয়নি। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

সীমানা প্রাচীর দিয়ে ঘেরা চকবাজার থানা প্রাঙ্গণে থানা ভবন এবং পুলিশ কর্মকর্তাদের বাসভবন রয়েছে। সেখানে চট্টগ্রাম মহানগর পুলিশের কয়েকজন কর্মকর্তা পরিবার নিয়ে বসবাস করেন।