চট্টগ্রামে বিএনপি-জামায়াতের ১২ জন গ্রেপ্তার
অবরোধে নাশকতা রোধে চট্টগ্রাম জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত মিরসরাই, সীতাকুণ্ড, ফটিকছড়ি, সাতকানিয়া ও লোহাগাড়ার উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাইমুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে চার জন জামায়াত ইসলামী ও তার সহযোগী সংগঠন ইসলামী ছাত্র শিবিরের এবং আট জন বিএনপির কর্মী।
“এরা বিভিন্ন সময়ে নাশকতার সাথে জড়িত।”
