সোনারগাঁওয়ে হাতবোমা উদ্ধার
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পরিত্যক্ত অবস্থায় পাঁচটি হাতবোমা উদ্ধার করেছে র্যাব।
বুধবার ভোরে কাঁচপুর কলাবাগ এলাকা থেকে হাতবোমাগুলো উদ্ধার করা হয়।
র্যাব-১১ এর এএসপি নূর মো. আলী চিশতী জানান, গোপন সংবাদ পেয়ে কাঁচপুর কলাবাগ এলাকার একটি খোলা জায়গা থেকে লাল স্কচটেপ মোড়ানো তাজা হাতবোমাগুলো উদ্ধার করা হয়।
“ধারণা করা হচ্ছে চলমান অবরোধ ও হরতাল কর্মসূচিতে নাশকতা ঘটানোর জন্যই এসব হাতবোমা আনা হয়েছিল,” বলেন তিনি।
