চট্টগ্রামে জাল নোটসহ আটক ১
চট্টগ্রাম নগরী থেকে ২০ হাজার টাকার জাল নোটসহ একজনকে আটক করেছে পুলিশ।
আটক মোহাম্মদ ইকবাল (৩০) চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদন্ডী গ্রামের বাসিন্দা।
সোমবার নগরীর আকবর শাহ থানার পূর্ব ফিরোজ শাহ এলাকা থেকে তাকে আটক করে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ।
সিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইকবাল পূর্ব পিরোজশাহ মিনার চত্বরসংলগ্ন রাস্তায় জাল নোট কেনা-বেচা করছিল।
গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ বদরুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে ইকবালকে আটক করা হয়।
