২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পরিবেশ ও বন মন্ত্রণালয়ে নতুন সচিব

পরিবেশ ও বন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কামাল উদ্দিন আহমেদ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2015, 05:24 PM

Updated : 22 Aug 2022, 11:30 AM

জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার এই বদলির আদেশ জারি করে।

পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব হিসাবে দায়িত্ব পালন করে আসা মো. নজিবুর রহমানকে গত ১১ জানুয়ারি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেয় সরকার।

এরপর থেকে পদটি শূন্য ছিল বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।