২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইজতেমার দায়িত্বে এসে হৃদরোগে পুলিশের মৃত্যু

গাজীপুরে বিশ্ব ইজতেমায় দায়িত্ব পালন করতে এসে হৃদরোগে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2015, 12:48 PM

Updated : 22 Aug 2022, 11:30 AM

নিহত মো. ওয়াহেদ আলী নরসিংদী পুলিশের ট্রাফিক বিভাগের কনস্টেবল ছিলেন। তার বাড়ির ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

টঙ্গী থানার ওসি কাজী ইসমাইল হোসেন জানান, শনিবার রাত ১০টার দিকে সিটি করপোরেশনের মিরেরবাজার এলাকায় ঢাকা-বাইপাস সড়কে দায়িত্ব পালনকালে হঠাৎ বুকে ব্যাথা অনুভব করেন ওয়াহেদ।

পরে টঙ্গীর শিলমুন এলাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইজতেমার দায়িত্ব পালন করতে ওয়াহেদ নরসিংদী থেকে গাজীপুরে এসেছিলেন বলে টঙ্গীর ওসি ইসমাইল জানান।