সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে তরুণীর মৃত্যু
সিরাজগঞ্জ সদরে ট্রেনে কাটা পড়ে এক তরুণীর মৃত্যু হয়েছে।
আনুমানিক ২৫ বছর বয়সী ওই তরুণীর পরিচয় তাৎক্ষণিকভাবে সনাক্ত করতে পারেনি পুলিশ।
সিরাজগঞ্জ জিআরপি থানার এএসআই সাইফুল ইসলাম জানান, শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার ঝাঐল এলাকার রেললাইন থেকে ওই তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
ঝাঐল এলাকা অতিক্রম করার সময় ঢাকা থেকে খুলনাগামী চিত্রা এক্সপ্রেসের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়। তরুণীর পরনে লাল-কালো রংয়ের বোরকা ও কামিজ ছিল।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান সাইফুল।
