২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার বিচার চেয়েছেন জয়

অবরোধের মধ্যে আগুন দিয়ে মানুষ হত্যার জন্য বিএনপিকে দায়ী করে দলটির শীর্ষনেতৃত্বের বিচার চেয়েছেন প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2015, 11:15 PM

Updated : 25 Apr 2022, 12:53 PM

প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি উপদেষ্টা জয় বুধবার নিজের ফেইসবুক পাতায় স্ট্যাটাসে লিখেছেন, “গত রাতে রংপুরে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা চারজন মানুষকে পুড়িয়ে মেরে ফেলেছে। বিগত কয়েকদিনে তারা আরও বেশ কিছু মানুষকে কাপুরুষোচিতভাবে হামলা করে অগ্নিসংযোগের মাধ্যেম আহত এবং নিহত করেছে। এগুলো সন্ত্রাসবাদ ও হত্যাকাণ্ড।

“এগুলো ততক্ষণ বন্ধ হবে না, যতক্ষণ না যেসব নেতারা এ ধরনের সন্ত্রাসী হামলার নির্দেশ দেয় তাদের বিচারের মুখোমুখি করা হচ্ছে। বিএনপির সর্বোচ্চ নেতৃত্বকে সন্ত্রাস ও হত্যার অভিযোগে অভিযুক্ত করা উচিৎ।”

বিএনপি ও জামায়াতের ডাকা গত নয় দিনের টানা অবরোধের মধ্যে দেশের বিভিন্ন স্থানে প্রায় ১৫ জন নিহত হয়েছে।