২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দুই হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রামে দুই হাজার ইয়াবাসহ এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2015, 06:00 PM

Updated : 22 Aug 2022, 11:27 AM

গ্রেপ্তার মো. আজিম (২৮) আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের মোহাম্মদ আলীর ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের তত্ত্বাবধায়ক চৌধুরী ইমরুল হাসান জানান, রোববার গভীর রাতে নগরীর ইপিজেড থানার বন্দরটিলা দক্ষিণ হালিশহর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

"গোপনে খবর পেয়ে হালিশহর এলাকায় সৈয়দ আলম কলোনির একটি ভবনের ষষ্ঠ তলার একটি কক্ষে তল্লাশি চালিয়ে ২০০০ ইয়াবা পাওয়া যায়। এ সময় ইয়াবা জব্দ করাসহ আজিমকে গ্রেপ্তার করা হয়।"

অধিদপ্তর কর্মকর্তা ইমরুল বলেন, টেকনাফ থেকে ইয়াবা এনে নগরীর বিভিন্ন স্থানে বিক্রি করত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আজিম স্বীকার করেছে।