২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীবাড়ীতে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে স্থানীয় দুটি পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2015, 07:31 PM

Updated : 22 Aug 2022, 11:27 AM

পুলিশ জানায়, রোববার উপজেলার গনাইসার গ্রামে এ সংঘর্ষের ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে।

এরা হলেন, আবু বকর চোকদার (৬০), সায়মন (২৮), ফরিদ (৩০), পিন্টু (২৯), আক্তার (৪০) ও পাপেল (২৭)।

থানার ওসি আ. মালেক জানান, শনিবার বিকালে চোকাদার ও পাইক গোত্রের লোকদের মধ্যে  কথা কাটাকাটি ও সংঘর্ষ হয়। এ ঘটনায় পর উভয়পক্ষ পরস্পরকে আসামি করে দুটি মামলা করে।

এর জের ধরে রোববার সকালে লাঠি ও রামদাসহ  বিভিন্ন দেশি অস্ত্র নিয়ে তারা আবার সংঘর্ষে লিপ্ত হয়। এতে অন্তত ১৫ জন আহত হয়। 

আহতদের মধ্যে রুমেল, মিজান ও আয়েশা আক্তারসহ অন্যদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।