২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না’গঞ্জে লঞ্চ থেকে ৭০ মণ জাটকা জব্দ

নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা নদীতে দুটি যাত্রীবাহী লঞ্চে তল্লাশি চালিয়ে ৭০ মণ জাটকা আটক করেছে কোস্ট গার্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2015, 03:45 PM

Updated : 12 Oct 2022, 03:08 PM

কোস্ট গার্ড পাগলা স্টেশনের কমান্ডার সাব লেফটেন্যান্ট হাসানুর রহমান জানান, বৃহস্পতিবার ভোরে ‘নিউ সাব্বির-৩’ ও ‘এমভি রাজহংস-৭’ নামে দুটি যাত্রীবাহী লঞ্চে এ অভিযান চালানো হয়।

"এরপর লঞ্চ দুটিতে তল্লাশি চালিয়ে ৭০ মণ জাটকা জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ৮ লাখ ৪০ হাজার টাকা।"

পরে জব্দ করা জাটকা নারায়ণগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়। মৎস্য কর্মকর্তা জেলার বিভিন্ন এতিমখানায় জাটকাগুলো বিতরণ করেন বলে জানান কোস্ট গার্ড কর্মকর্তা হাসানুর রহমান।