২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে ২ অটোরিকশায় অগ্নিসংযোগ

ফেনীতে দুটি সিএনজি অটোরিকশায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2015, 10:06 PM

Updated : 22 Aug 2022, 11:24 AM

সোমবার রাতে শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক ও সালাহ উদ্দিন মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

এরমধ্যে একটির বেশকিছু অংশ পুড়ে গেছে এবং একটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহীনুজ্জামান জানান, ১০/১২ জন মুখোশধারী সন্ধ্যায় শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের ফেনী টাওয়ারের সামনে পেট্রোল ঢেলে একটি অটোরিকশায় আগুন দেয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে অটোরিকশাটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

এলাকাবাসী জানান, সালাহ উদ্দিন মোড় এলাকায় দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে একটি সিএনজি অটোরিক্সায় আগুন দেয়। পরে স্থানীয়রা পানি ঢেলে আগুন নেভালে চালক ওই এলাকা থেকে অটোরিকশাটি নিয়ে স্থান ত্যাগ করেন।