২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে ১৭ প্রতিষ্ঠান ভস্মীভূত

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় আগুনে একটি ডাকঘরসহ ১৭টি প্রতিষ্ঠান পুড়ে গেছে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2015, 05:41 PM

Updated : 25 Apr 2022, 12:51 PM

সুতায় বাজারে রোববার সকালে এ অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ণয় করা যায়নি।  

স্থানীয়দের বরাত দিয়ে শায়েস্তাগঞ্জ থানার ওসি ইয়াছিন আহমেদ জানান, সকাল ১০টার দিকে একটি চালকলে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

এরপর বাজারের অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে।

পরে হবিগঞ্জ ও মাধবপুর থেকে দমকল বাহিনীর দুটি ইউনিট এসে ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ওসি বলেন, ১৭টি প্রতিষ্ঠান পুড়ে গেছে। তবে, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরুপন করা সম্ভব হয়নি।