চুয়াডাঙ্গায় বিএনপির মিছিল, আটক ১৩
চুয়াডাঙ্গা সদরে সোমবার বিএনপির বিক্ষোভ মিছিল থেকে ১৩ সমর্থককে আটক করেছে পুলিশ।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি আসাদুজ্জামান মুন্সী জানান, গতিবিধি লক্ষ্য করে নাশকতার আশংকা হওয়ায় তাদেরকে আটক করা হয়।
বেলা আড়াইটার দিকে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
এরা হলেন শহরের ফার্মপাড়ার সাইদুর রহমান (২৮), সুমিরদিয়া গ্রামের মাদার মোল্লা (২৪), আব্দার আলী (৩৮), যদুপুরের আশরাফুল হক (৪২), বোয়ালিয়ার আলহাজ উদ্দিন (৩২), লুৎফর রহমান (৬৫), আকন্দবাড়িয়ার তরিকুল ইসলাম (৩০), আশরাফুল ইসলাম (৫৫), আব্দুল মুন্নাফ (৩৫), রাঙ্গিয়াপোতার মকছেদ আলী (৪২), এনামুল হক (৬৫), রফিকুল ইসলাম (৩৪) এবং কোটালী গ্রামের রকিবুল ইসলাম (৪২)।
