কামারখন্দে ট্রাকচাপায় মাংস বিক্রেতার মৃত্যু
সিরাজগঞ্জের কামারখন্দে ট্রাকচাপায় এক মাংস বিক্রেতার মৃত্যু হয়েছে।
নিহত আজম আলী (৪৫) উপজেলার বালুকোল গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে। স্থানীয় বাজারে তিনি মাংস বিক্রি করতেন।
বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় থানার এসআই জামাল উদ্দিন জানান, শুক্রবার সকালে উপজেলার ঝাঐল ওভারব্রিজের কাছে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় সংযোগ মহাসড়ক অতিক্রম করার সময় একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।
আজমকে প্রথমে সিরাজগঞ্জ সদর হাসপাতালে এবং পরে আশংকাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
